ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

ইসলামী ডেস্ক
প্রকাশ : ৬/৬/২০২২ ৬:২৯:৪৬ PM

বশেমুরবিপ্রবি উপাচার্য ও সাংবাদিকদের সাথে গোপালগঞ্জ থানার ওসির সৌজন্য সাক্ষাৎ  

 মাহবুবুল ইসলাম মানিক, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ  গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের সাথে দেখা করেছেন গোপালগঞ্জ সদর থানার নবনিযুক্ত ওসি সেখ নাসীর উদ্দিন।   আজ সোমবার ( ৬ জুন) দুপুর দেড়টার দিকে উপাচার্যের বাংলোতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ওসি নাসীর উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ।  এরপর দুপুর আড়াইটার দিকে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের কার্যালয়ে আসেন ওসি সেখ নাসীর উদ্দিন। সেখানে সংবাদকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ, সাধারণ সম্পাদক আর.এস. মাহমুদ হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মানিক, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি,সদস্য রাকিবুল ইসলাম, সদস্য শিমুল সরদার প্রমুখ।